পূজার ঢঙে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১০
 
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশীয় ফ্যাশন হাউসগুলোর আয়োজনে দুই ধরনের পোশাক দেখতে পাওয়া যায়। ফ্যাশন ডিজাইনারদের মতে সপ্তমী, অষ্টমী, নবমীতে যে পোশাক আর সাজ থাকে, তা আর দশটা উত্সবের পোশাক ও সাজের মতোই। কিন্তু দশমীর পোশাক সাজে চাই সম্পূর্ণ শারদীয় দুর্গাপূজার ছাপ। হাউসগুলোর পোশাকের ভিন্নমাত্রার ডিজাইন নিয়ে এ আয়োজন
 
রঙ হলো আনন্দের প্রতীক। তাই উৎসব ও পার্বণের পোশাকগুলোতে থাকে রঙের বহুমাত্রিক ব্যবহার। বিশেষ করে শারদীয় পূজার পোশাকগুলোতে রঙের এই বৈচিত্র্য উৎসবটিকে ভিন্নমাত্রায় নিয়ে যায়। আনন্দের রং আর পোশাকের রং মিলেমিশে একাকার করতে দেশীয় ফ্যাশন হাউসগুলোও রঙিন হয়ে ওঠে। এবারের পূজা উৎসবে ফ্যাশন হাউস কে ক্র্যাফট তাদের পোশাকগুলোতে এনেছে নান্দনিকতার বৈচিত্র্য।
 
মধুবনি এবং রাধাকৃষ্ণ মোটিফ ব্যবহার করে দেশীয় ফ্যাশন হাউস সাদাকালো সাজিয়েছে এবারের শারদীয় পূজার আয়োজন। মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজের নানা সমাহার। এই আয়োজনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতিসহ কামিজ, টপস এবং পাশাপাশি রয়েছে যুগল পোশাক ও বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক। বহুমাত্রিক রঙের ব্যবহার ছাড়াও সাদাকালোর মাধ্যমে পোশাকের ক্যানভাসকে উত্সবে রূপ দেওয়া যায় তার প্রমাণ মেলে তাদের পোশাকে।
 
ইত্তেফাক/কেকে