ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে বাংলাদেশি পণ্যের পাশাপাশি বিভিন্ন সেবার কদর বাড়ছে। সেই ধারাবাহিকতায় এবার যুক্ত হতে যাচ্ছে দেশের স্বনামধন্য ফটোগ্রাফি সেবাদাতা প্রতিষ্ঠান নিজলক্রিয়েটিভ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া এক পোস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক আবু সুফিয়ান নিলাভ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ক্রিয়েটিভ আর্টওয়ার্ক, কনসেপ্ট, কোরিওগ্রাফি ও ফটোগ্রাফি নিয়ে কাজ করে নিজল ক্রিয়েটিভ। ইতিমধ্যেই দেশের বাজারে গ্রাহকসন্তুষ্টি অর্জন, সেবার মান বজায় রাখাসহ নানারকম ক্রিয়েটিভ কাজের জন্য আমরা গ্রাহকদের কাছ থেকে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছি। তাই আমাদের এই সেবা আন্তর্জাতিকমানের হিসেবে গড়ে তুলতে আমরা এখন বিশ্ববাজারের দিকে তাকিয়েছি। সেই লক্ষ্যে আমরা ভারত এবং নিউইয়র্ক এই দুটি দেশে আমাদের শাখা অফিস থেকে কার্যক্রম পরিচালনা করা শুরু করেছি।
নিলাভ বলেন, বিদেশের মাটিতে কাজ করেও আমরা গ্রাহকসন্তুষ্টি বজায় রাখতে পেরেছি। একইসাথে আমরা দেশের গ্রাহকদের মধ্যেও সেবা প্রদানের মাধ্যমে যেই সুনাম অর্জন করেছি, সেই সেবাটা আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে দিতেই আমরা দুটো শাখা অফিস করার সিদ্ধান্ত নিয়েছি।
ইত্তেফাক/ইউবি
