চট্টগ্রাম মহানগরীতে দুই হাত ভাঙা উৎপল (৩০) নামে স্বর্ণের দোকানের এক কারিগরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে কোতোয়ালী থানার বক্সিরহাট বিটলীগঞ্জে হোটেল আল বয়ানের পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান,দানু মিয়া সওদাগরের স্বর্ণের দোকানের কারিগর ছিল উৎপল। তার দুই হাত ভাঙা এবং বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: শাহ আমানতে ২০ কেজি স্বর্ণের বার উদ্ধার
তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এমআরএম
