যশোর সদর উপজেলার সুলতানপুর নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি সরদার ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সরকারি এমএম কলেজের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা মাধ্যমিক শিা অফিসার এএসএম জিল্লুর রশিদ ও সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার রহমান দিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক আব্দুল বারী। অভিভাবক সদস্য মমিনুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
