ঢাবি গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১০ অক্টোবর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন ১০ অক্টোবর থেকে শুরু হবে। 
 
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
 
ভর্তির এ আবেদন প্রক্রিয়া চলবে ১২ নভেম্বর দুপুর ২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে  (http://admission.eis.du.ac.bd) ভর্তির নিয়মাবলী ও ভর্তির নির্দেশিকা পাওয়া যাবে। শুধু মহিলা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। বাসস
 
 
ইত্তেফাক/ইউবি