ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৫
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পেয়ার আহম্মদ (৩২) নামে এক কলেজ শিক্ষক মারা গেছেন। তিনি ইনস্টিটিউট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইসিএসটি) বিভাগের শিক্ষক। 
 
তিনি পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের বাসিন্দা।
 
কলেজ কর্তৃপক্ষ জানায়, বুধবার দুপুর ১২টার দিকে কলেজ হোস্টেলের নিজ কক্ষে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি