নেত্রকোনার মোহনগঞ্জে নিখোঁজের তিনদিন পর বৃহস্পতিবার সকালে বেতাই নদী থেকে এক পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার ঢাকাপাড়া গ্রামের মৃত নূরুজ্জামানের ছেলে পল্লী চিকিৎসক কাজী মজিবুর রহমান (৪৫) সোমবার রাতে জৈনপুর বাজার থেকে বাড়িতে আসার পথে নিখোঁজ হন। ওইদিন রাতেই তার স্ত্রী সালমা আক্তার জিডি করেন।
মোহনগঞ্জ থানার ওসি জিন্নাত আলী আনসারী বলেন, মজিবুর রহমানের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জানালে আমরা লাশ উদ্ধার করি। তার গলায় আঘাতের চিহ্ন আছে। এঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/ আরকেজি
