রাজশাহীতে পুকুর থেকে ৩৬৫ পিস রাইফেলের গুলি উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৬:১৬

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের একটি পুকুর থেকে ৩৬৫ পিস থ্রি নট রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে। পুকুরটি ওই গ্রামের মৃত ইয়াছিন আলীর। বর্তমানে পুকুরটি চাষ করেন তৌহিদুর রহমান নামের এক ব্যক্তি।

জানা গেছে, রবিবার দিবাগত রাতে তৌহিদুর জেলেদের দিয়ে ওই পুকুর থেকে মাছ তোলেন। রাতে জেলেরা মাছ নিয়ে ময়লা-আবর্জনা ফেলে চলে যায়। সকালে উঠে আবর্জনার মধ্যে অনেক গুলো বন্দুকের গুলি দেখতে পান। বিষয়টি তিনি স্থানীয় চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান থানা পুলিশকে খবর দেয়। পরে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩৬৫ পিস থ্রি-নট রাইফেলের গুলি উদ্ধার করে। 

আরো পড়ুন: হত্যা ও নির্বাচনে সহিংসতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, আরও গুলি আছে কি না দেখার জন্য পুকুরে জেলেদের নামিয়ে খোঁজা হচ্ছে। উদ্ধার হওয়া গুলি থ্রি-নট রাইফেলের। গুলি গুলো ক্ষয়ে গেছে।  

ইত্তেফাক/অনি