চৌদ্দগ্রামে রোহিঙ্গা মা ও ছেলে আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪২
কুমিল্লার চৌদ্দগ্রামে শুক্রবার ভারত সীমান্তবর্তী জামপুর গ্রাম থেকে রোহিঙ্গা মা ও ছেলেকে আটক করেছে বিজিবি।
 
আটককৃতরা হলেন- বার্মার আইকাপ জেলার মন্ডু থানার নুরুল্লাপাড়া গ্রামের ছলিম উদ্দিনের স্ত্রী নার্গিস বেগম (২৫) ও ছেলে মো. রবি (৮)।
 
শিবের বাজার বিজিবির নায়েক সামছুল হক একটি জিডির মাধ্যমে রোহিঙ্গা মা ও ছেলেকে থানায় হস্তান্তর করেন।
 
চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এএসআই শাহজাহান শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি