জামালপুরের ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা রেলক্রসিং এর পাশে।
স্থানীয়রা জানান, শনিবার ভোরে কমিউটার ট্রেনে কাটা পড়ে যুবকটির মৃত্যু হতে পারে। যুবকটি'র গায়ের রং ফর্সা, পড়নে ফুল শার্ট ও প্যান্ট রয়েছে।
খবর পেয়ে দেওয়ানগঞ্জ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে জিআরপি থানার এসআই আ. মান্নান জানান, নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলে জানান।
ইত্তেফাক/জামান
