নো টি স

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪১

ফড়িং

নবর্বষকে কেন্দ্র করে ফ্যাশন হাউস ফড়িং তাদের শোরুমগুলো সাজিয়েছে উত্সবধর্মী পোশাক দিয়ে। এসব পোশাকে রঙের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশি, কালো প্রভৃতি।

জারায় ছাড়

বিশেষ দিনে বিশেষ অফার নিয়ে হাজির হয় জারা’স বিউটি লাউঞ্জ। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে জারা গ্রাহকদের জন্য দিয়েছে রূপচর্চায় প্যাকেজ অফার। বর্ষবরণের দিনে জারায় ফুল মেকওভার মানে মেকআপ, হেয়ার স্টাইল ও শাড়িপরাসহ ফুল প্যাকেজ পাবেন মাত্র ১ হাজার ৫০০ টাকায়।

মারজিন

ফ্যাশন ব্র্যান্ড মারজিনের এবারের বৈশাখের কালেকশনে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে একটি নতুন উপস্থাপনা রয়েছে। এখানে থাকছে মারজিন ডিজাইন স্টুডিওর ডিজাইনে প্রাচ্য ও পাশ্চাত্যের মিলনে সর্বশেষ ডিজাইনে তৈরি করা পোশাকের সমারোহ। ছেলেদের জন্য থাকছে ট্রেন্ডি ও ফিটেড পাঞ্জাবি, ক্যাজুয়্যাল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম ও টুইলপ্যান্ট। বৈশাখকে মাথায় রেখে পাঞ্জাবি ও শার্টে ফেস্টিভ কালার ও প্রিন্ট ফেব্রিকস ব্যবহার করা হয়েছে। ফিটিং ও কাটিংয়ে ভেরিয়েশন রয়েছে। ডেনিম প্যান্টে ফেব্রিক্স ও ওয়াশে অনেক বৈচিত্র্য রয়েছে।

পারসোনার বৈশাখী উপহার

বাংলা বর্ষবরণকে সামনে রেখে সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান পারসোনা তার গ্রাহকদের জন্য রাখছে বেশ কিছু উপহার। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিংয়ে ১২ শতাংশ এবং হেয়ার কালারে ১০ শতাংশ ছাড় পাবেন গ্রাহকেরা। পাশাপাশি নতুন বছরের প্রথম দিনে থাকছে বিশেষ প্যাকেজ।

ঢাকা রিজেন্সির বৈশাখী আয়োজন

বাংলা নববর্ষ ১৪২৬-কে বরণ করে নেওয়ার জন্য প্রতিবছরের মতো এবারো নানা আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। প্রাণের এ উত্সবকে ঘিরে শহরজুড়ে আয়োজনেরও যেন একটুও কমতি নেই। ঢাকা রিজেন্সির আয়োজনও প্রতিবার একটু আলাদা রকমের হয়ে থাকে। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিয়স রেস্টুরেন্টে চলবে বুফে বাংলা খাবারের বিশেষ আয়োজন। দুপুরের খাবার ৩৯৯০ টাকা এবং রাতের বুফে খাবার ৩৯৯০ টাকা। পান্তা ইলিশ, বাউল সংগীত ও লোকজ নানা আয়োজন দিয়ে সাজানো হবে এবারের দিনটিও। সঙ্গে আরও থাকছে ভাগ্যগণক টিয়াপাখি, ফেস পেইন্টিং, চটপটি, ফুচকা, হাওয়াই মিঠাই এবং দেশীয় ফলের রসের পসরাসহ নানা বাঙালি খাবারের সমারোহ। বিস্তারিত ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।

ওমেন্স ওয়ার্ল্ডে বৈশাখী অফার

পহেলা বৈশাখে সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড এবারো দিচ্ছে মাত্র ১৪২৬ টাকায় বৈশাখী সাজের বিশেষ অফার। বৈশাখী মেকআপ, হেয়ারস্টাইল আর শাড়ি পরা সবই রয়েছে এ প্যাকেজে। এই অফার চলবে পহেলা বৈশাখের সারাদিন ওমেন্স ওয়ার্ল্ডের সবগুলো আউটলেটে। আর বৈশাখের রঙিন সাজের আগে তো চাই চেহারা ঠিকঠাক করে প্রস্তুত থাকা, এজন্যও যেতে পারেন ওমেন্স ওয়ার্ল্ডে।

বিশ্বরঙ

প্রতি বছরের মতো বিশ্বরঙ তাদের এবারের বৈশাখী পোশকের ডিজাইনে এনেছে নতুন মাত্রা। ভিন্ন ধরনের মোটিফ নিয়ে কাজ করেছে ফ্যাশন হাউসটি। তাদের পোশাকের এবারের মোটিফ হলো আলপনা। বাংলার নারীরা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে ঘিরে তাদের শিল্পকর্মের অহংকার ছড়িয়েছে নানা আলপনায়। বিশ্বরঙের এবারের আলপনায় ব্যবহূত মোটিফগুলো হলো সূর্য, চালের দানা, পেঁচা, মই, লাঙল, দেবী, মাছ, পানের পাতা, কৌতুক ইত্যাদি। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জবি, ব্লাউজ, স্কার্ট ইত্যাদিতে আলপনার কাজগুলো পাওয়া যাবে।

ডুয়েটঅ্যাড

পহেলা বৈশাখকে সুন্দরভাবে উদযাপনের জন্য ডুয়েটঅ্যাড ৩০টি ডিজাইনের নতুন টি-শার্ট এনেছে। বাংলা নববর্ষ ও গরমকে গুরুত্ব দিয়ে কাপড়, রং, ডিজাইনে সৃজনশীলতা ও আধুনিক শিল্পশৈলীর মাধ্যমে বাংলার ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির নানা উপাদানের সমন্বয়ে টি-শার্টকে উপজীব্য করার চেষ্টা করেছে তারা। সবগুলো কাজেই বাঙালির ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে।