ওমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের রজতজয়ন্তী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১৭:৪২

 

সম্প্রতি গুলশান ক্লাবে অনুষ্ঠিত হলো ওমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী অনুষ্ঠান। এটি একটি অরাজনৈতিক বেসরকারি সংগঠন হিসেবে বাংলাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে নেটওয়ার্ক হিসেবে কাজ শুরু করে ১৯৯৩ সালে। এই সংগঠন সদস্যদের মধ্যে উদ্যোগ ও উদ্যোক্তা সংক্রান্ত তথ্য বিস্তারে এবং প্রযুক্তিগত সাহায্য প্রদানে একটি ফোরাম হিসেবেও কাজ করে থাকে। এটি বাংলাদেশের প্রথম নারী উদ্যোক্তা সংস্থা। এ রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর প্রফেসর ড. আতিউর র রহমান, ওমেন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মিজ রোকিয়া আফজাল রহমান এবং নরওয়ের অ্যাম্বাসেডর সিডসেলবিকেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রেসিডেন্ট মিজ নিলুফার করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন সংস্থার জেনারেল সেক্রেটারি মিজ শারমিন জাহান। সঞ্চালনায় ছিলেন সংস্থার সহ সভাপতি মিজ রুক্সানা আনোয়ার ও যুগ্ম সচিব মিজ মেহজাবিন হাশিম। এ উপলক্ষে প্রাক্তন প্রেসিডেন্টদের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন রোকিয়া আফজাল রহমান, মাসাররাত খান, শারমিন মুর্শিদ, সাবরিনা ইসলাম ও নাসরিন রব রুবা। এরপর একটি মনোজ্ঞ ফ্যাশন শোয়ের মাধ্যমে সদস্যদের ডিজাইন করা শাড়ি ডিসপ্লে করা হয়। পরিচালনায় ছিলেন বোর্ড মেম্বার ও ডিজাইনার মিজ টুটলি রহমান। সঞ্চালনায় মিজ ইয়াসমিন খান। সংগীতানুষ্ঠান ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।