শামীম চৌগাছা ছাত্রলীগের কেউ নয় : যশোর জেলা ছাত্রলীগ

আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:১৭
যশোর জেলার চৌগাছা থানা ছাত্রলীগের কেই নন স্থানীয় শামীম রেজা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানিয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী ও সাধারণ সম্পাদক ছালছাবিল ইসলাম জিসান।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১ লা অক্টোবর ২০১৭ তারিখ দৈনিক ইত্তেফাক ও দৈনিক লোকসমাজ পত্রিকায় প্রকাশিত 'চৌগাছা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম আটক' শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে যশোর জেলা ছাত্রলীগ।
 
এতে অারো বলা হয়েছে, আটককৃত শামীমের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার কোনো ধরণের সম্পৃক্ততা নেই এবং সে ছাত্রলীগের কেই নয়।
 
উল্লেখ্য, গত শনিবার নিজ বাড়ি থেকে উপজেলার মন্মথপুর গ্রামের বাসিন্দা আওরঙ্গজেব চুন্নুর ছেলে শামীম রেজাকে আটক  করে পুলিশ। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, 'একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।'
 
ইত্তেফাক/ইএইচএম