৬দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দরের কার্যক্রম চালু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৯:১৭
 
টানা ৬দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে পেয়ে দুদেশের  বন্দর এলাকা।
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস  কার্গো অফিসার গোলাম মাওলা এবং ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে ৬ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল থেকে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য  পুনরায় চালু হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি