ঢাকা-বরিশাল মহা সড়কের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তের ঢালে মূল সড়কের বাম পাশে কয়েক যায়গায় গভীর গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় মূল সড়ক ধস নামতে পারে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সেতুর ঢালের কোন পাশেই পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা না থাকাতে বৃষ্টির পানি গড়িয়ে পরে বেশ কয়েক যায়গায় জলপ্রপাতের মত গভীর গর্তের সৃষ্টি হয়েছে। দেখলে মনে হবে সুড়ঙ্গর মত যা মূল সড়ক স্পর্শ করেছে।
বুধবার সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপদ বিভাগের কোন তৎপরতা নেই। বর্তমানে ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে প্রতিদিন ছোট বড় কয়েক হাজার যানবাহন যাতায়াত করছে। যে কোন সময় সৃষ্ট গর্তের ফলে মূল সড়ক দেবে গিয়ে অথবা অসাবধানতায় ঘটতে পারে রড় ধরনের দুর্ঘটনা।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী দুলাল কুমার প্রামাণিকের ইত্তেফাককে জানান, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম ঢালের সৃষ্ট খাদ ঝুঁকিপূর্ণ, তিনি ওই স্থান পরিদর্শন করেছেন। দুই-এক দিনের মধ্যেই সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে মেরামতের স্থায়ী ব্যবস্থা সহ ঢালের দুই পাশে পানি নিষ্কাশনেরও ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/জামান
