ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২৫ কেজি গাঁজা ও ২৫০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের মৃত মন্নর আলীর ছেলে রমজান আলী (৬৫) ও তার ছেলে জাহাঙ্গীর আলম সম্রাট (২৮)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ইন্সপেক্টর পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে এক অভিযান চালিয়ে ওই মাদকসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই আটককৃতদেরকে থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে নাসিরনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান
