এই সময়ের ছড়া

তিনি

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:১৪

দলবাজিতে তুলনাহীন দলপাকাতেও পোক্ত

দল বদলের খেলায় তিনি মাতেন সারা ওক্ত

অষ্টপ্রহর ছোটেন হাঁটেন খুঁজে বেড়ান স্বার্থ

দলছাড়া নেই কামাই-রুজির অন্যকিছু আর তো।

 

এর পিছে যান ওর পিছে যান

সুযোগ বুঝে পয়সা কামান

পান থেকে চুন খসলে আবার অন্যদলে যোগ

ওনার ভেতর আছে ভীষণ দল বদলের রোগ।

 

যে দল যখন পায় ক্ষমতা সেই দলে ঘুরঘুর

কথায় কাজে সারা জীবন পাওয়ারপার্টির সুর

ক্ষমতাসীন মানুষ হয়েই থাকতে তিনি চান

এতে কাটে ঝক্কিও, হয় ফাঁড়ার অবসান।