সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৮১

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১২:২৯
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে ৮১ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৪০ জন, কলারোয়া থানা ৯ জন, তালা থানায় ৫ জন, কালিগঞ্জ থানায় ৮ জন, শ্যামনগর থানায় ৩ জন, আশাশুনি থানায় ৬ জন, দেবহাটা থানায় ৭ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 

ইত্তেফাক/এএম।