অসুস্থ তোফা-তহুরাকে ঢাকায় নেওয়া হচ্ছে

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৪:১৭
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা হওয়া শিশু তোফা-তহুরা অসুস্থ হয়েছে। তবে তোফার চেয়ে তহুরার শারীরিক অবস্থা বেশি খারাপ। তাই ডাক্তারদের পরামর্শে তাদেরকে ঢাকা নেওয়া হচ্ছে। 
 
তোফা-তহুরার মা শাহিদা বেগম বলেন, কয়েকদিন ধরে জ্বরে ভুগতেছিলো তোফা-তহুরা। এখন তাদের জ্বর নেই। কিন্তু তহুরা ঘনঘন প্রস্রাব করছে। প্রস্রাবের রঙ ঘোলা এবং তীব্র গন্ধও করছে। কোন কিছু খেতে চাচ্ছে না। 
 
তোফা-তহুরার বাবা সাজু মিয়া বলেন, তাদেরকে স্থানীয় দুজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা তহুরার ইউরিনসহ বিভিন্ন পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন।
 
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে মোবাইল ফোনে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকের সঙ্গে কথা হয়েছে। তারা দুইজনকেই ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন।
 
ইত্তেফাক/এমআর