ত্রিশালে ১২ পলাতক আসামিকে গ্রেফতার

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৫:৫৬
 
ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযানে চালিয়ে বিভিন্ন মামলায় পলাতক ১২ আসামিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। 
 
জানা যায়, শনিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়। 
 
আসামিরা হলেন- উপজেলার রায়মনি গ্রামের আলমগীর, চরকুমুরিয়ার মোশারফ হোসেন, দিঘালিয়াপাড়ার তাইজুল ইসলাম, সেলিম মিয়া, জুয়েল মিয়া, উজানপাড়া গ্রামের নজরুল ইসলাম, বড়মা গ্রামের শামীম, সাখুয়া মধ্যপাড়ার নুরুল ইসলাম, বাগান পুর্বপাড়া গ্রামের সুজন মিয়া, রাজিব মিয়া, বাঘাদাড়িয়া গ্রামের আইজ উদ্দিন, ইশ্বরগঞ্জের রবি হোসেন।
 
ত্রিশাল থানা অফিসার ইনচার্জ জাকিউর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে সার্কেল এএসপির নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে মাদক, চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামিদের গ্রেফতার করা হয়। 
 
সার্কেল এএসপি আল আমিন জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ত্রিশালে এ অভিযান অব্যহত থাকবে।
 
ইত্তেফাক/কেকে