স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রধান শিক্ষক রিমান্ডে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২১:৪৪

দাগনভুঁইয়া (ফেনী) সংবাদদাতা

দাগনভুঁইয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুল করিমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সোমবার ফেনী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম ইমরানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা মোবারক হোসেন পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ এপ্রিল উপজেলার খুশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আবদুল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।