রাউজানে জনতার হাতে আটক গাড়ি চোরকে পুলিশে সোপর্দ

আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৭:১৬
 
রাউজান উপজেলার ব্যস্ততম এলাকা পাহাড়তলি চৌমুহনিতে সিএনজি চালিত আটোরিকশা চুরিকালে এক চোর হাতেনাতে আটক করেন স্থানীয় জনতা। আজ রবিবার বেলা ২টার দিকে পাহাড়তলিস্থ জব্বর মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে গাড়ি চোরকে আটক করে গাড়িসহ চুয়েট ফাঁড়িতে নিয়ে যায়। আটককৃত গাড়ি শামীম (৩০) উপজেলার পাহাড়তলি ইউনিয়নের খানপাড়া গ্রামের নুর মিয়া সওদাগরের বাড়ির মৃত শফির ছেলে।
 
গাড়ি চালক জাগের হোসেন বলেন, তিনি জব্বার মার্কেটের সামনে গাড়ি রেখে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত কৃষি ব্যাংকে তার বাবাসহ টাকা জমা দিতে যায়। ব্যাংকে অবস্থানকালে জানালা দিয়ে দেখেন চোর তার গাড়ির বক্স খোলে কাগজপত্র কোমরে গুছিয়ে নেয় এবং গাড়ির তার ছিড়ে স্টার্ট দেওয়ার চেষ্টা করছেন। তখন দ্রুত নিচে নেমে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করি। পরে পুলিশ এসে গাড়িসহ তাকে নিয়ে যায়।
 
চুয়েট ফাঁড়ির ইনচার্জ খায়রুল আলম মজলিস জানান, আমরা ঘটনাস্থল থেকে গাড়ি চোর শামীমকে আটক করি। তিনি গত চারদিন আগে একটি চোরের মামলায় তিন মাসের কারাবাস করে এসেছেন। 
 
গাড়িটি মালিক কদলপুর ৯ নম্বর ওয়ার্ডের মো. শাহেদ।তিনি জানান, মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/কেকে