প্রাকৃতিক গ্যাসের একটি ডিপোতে বিস্ফোরণে ঘানায় অন্তত ৭ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে। আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানী আক্রায় পূর্বাংশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত জিওআইএল তরল প্রাকৃতিক গ্যাস স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। গ্যাস স্টেশনটিতে বিস্ফোরণের পর বিশাল আকারের অগ্নিগোলক আকাশে উঠতে দেখা যায়।
Gas explosion at Atomic junction and is spreading towards Presec school
— Accra FM (@Accra1005fm) October 7, 2017
Pray for mother Ghana!! pic.twitter.com/ynz2kFwDh7
বিস্ফোরণের পর আশেপাশের ভবনগুলোর আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে গেছে। তবে অনেককে পুলিশ জোর করে সরিয়ে নিয়েছে বলেও খবর পাওয়া গেছে।
তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ ঘানায় এর আগে ২০১৫ সালে এ ধরনের একটি দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়। এবিসি নিউজ।
ইত্তেফাক/রেজা
