মাগুরায় ২টি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৩:১৯
 
জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালি ইউনিয়নের ডুমুরশিয়া বাজার থেকে রবিবার রাতে পুলিশ ২টি দেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রাত আটটার দিকে ডুমুরশিয়া বাজারের একটি গলিতে পরিত্যক্ত অবস্থায় একটি বাজারের ব্যাগ দেখতে পায় স্থানীয়রা।
 
এ সময় নিকটস্থ বাবুখালি পুলিশ ফাঁড়িতে খবর দিলে সেখানে কর্মরত এ এস আই রাজ কুমার ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে দুইটি দেশি তৈরি পিস্তল ও ৫ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করে। কে বা কারা ব্যাগটি রেখে গেছে তা জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
ইত্তেফাক/এএম।