ইদুর নিধন অভিযানের উদ্ধোধন উপলক্ষে সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অপিসার ইসরাত সাদমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অপিসার মুহাম্মদ আরিফুর রহমান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা নির্বাচন অফিসার এ এম শামসুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ও অনুষ্ঠানের প্রধান অতিথি মীর এনায়েত হোসেন মন্টু।
পরে মির্জাপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের এক হাজার ৫০ জন কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি, বেগুন, ও খরিব-১, এর বীজ এবং সার বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএম।
