পাবনার বেড়ায় অবৈধভাবে ইলিশ ধরার সময় ভ্রাম্যমাণ আদালত অভিজান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে। এসময় ১১ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে বেড়া উপজেলার নগরবাড়ি ঘাট থেকে ইলিশসহ এ জাল আটক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন জানান, উপজেলার নগরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। পরে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়। এ সময় কয়েক মন ইলিশ মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। মাছ ধরার জন্য অভিযানে ১১ জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
ইত্তেফাক/এমআর
