নাগেশ্বরীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৪:৩৯
নাগেশ্বরীতে পৃথক অভিযানে ১০৩ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সন্তোষপুর ইউনিয়নের মেরুয়ারপাড় দোলাপাড়া এলাকায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে এক অভিযানে তাদের আটক করা হয়।
 
সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, পশ্চিম রামখানা মিস্ত্রিটারী গ্রামের মজিবর রহমানের ছেলে মফিজুল ইসলামকে হাতব্যাগে থাকা ১০০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের নুরুজ্জামান বাংটুর ছেলে আলমগীর হোসেন পালিয়ে যায়। অপরদিকে রবিবার রাতে পৌরসভার ফকিরটারি গ্রামে অভিযান চালিয়ে বাবলু মিয়ার ছেলে মমিনুল ইসলামকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
 

ইত্তেফাক/এএম।