চৌদ্দগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ১৬:৪৩
 
কুমিল্লার চৌদ্দগ্রামে সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুন করা মাজারের পূর্ব পাশের নতুন রাস্তা থেকে মো. জালাল মিয়া (৬২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। 
 
নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে ধরে জানা যায়, নারায়নগঞ্জ জেলার বন্দর থানাধীন নবীগঞ্জের রওশনবাগ এলাকার শরিফ মিয়ার ছেলে।
 
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মিন্টু জানান, লাশটি দেখে স্থানীয়রা খবর দিলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহতের মৃত্যুর কারণ ময়নাতদন্তের শেষে জানা যাবে।
 
ইত্তেফাক/কেকে