রবি ৪.৫জি’তে গ্রাহক ৫৫ লাখ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২০:২১

 

দেশের ফোরজি নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র অ্যাডভান্সড ৪.৫জি প্রযুক্তিতে ইতোমধ্যে ৫৫ লাখ গ্রাহক যোগ হয়েছে। এ অর্জনের মাধ্যমে দেশে ৪.৫জি সেবায় নেতৃত্ব দিচ্ছে রবি আজিয়াটা লিমিটেড। ৪.৫জি সেবা উদ্ব্বোধনের পর থেকে সাত মাসের কম সময়ের মধ্যে দেশের ৯৯ দশমিক ৪ শতাংশ থানায় ৪.৫ জি নেটওয়ার্ক সেবা দিচ্ছে রবি। কোম্পানিটি ৭ হাজার ৩ শটি’র বেশি ৪.৫জি সাইট নিয়ে এক বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে। এছাড়াও একমাত্র অপারেটর হিসেবে ইউ/এল ৯০০ স্পেকট্রাম প্রযুক্তির মাধ্যমে অত্যন্তরীন কাভারেজের শীর্ষে অবস্থান করছে রবি। কোনো বাফারিং ছাড়াই বিপুল সংখ্যক এই গ্রাহকদের জন্য স্বচ্ছ ও স্পষ্ট এইচডি মানের ভয়েস এবং ভিডিও অভিজ্ঞতা নিয়ে এসেছে অপারেটরটি।