সাবেক মহাহিসাব নিরীক্ষক আহসান আলি সরকার মারা গেছেন

আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২১:৪৩
সাবেক মহাহিসাব নিরীক্ষক ও সচিব আহসান আলি সরকার মারা গেছেন। সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। তিনি ব্রেইনস্ট্রোকেও আক্রান্ত হন। মঙ্গলবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে। আলি আহসান রাজশাহী কলেজের লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৭ সালে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস এক্সামিনেশনে উত্তীর্ণ হয়ে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে যোগ দেন। তিনি যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও সিঙ্গাপুরে প্রশিক্ষণ নেন। 
 
তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। সরকারি নিরীক্ষা বিভাগের সংস্কার প্রকল্পে দুই বছর জাতীয় পরামর্শক হিসেবে ভূমিকা পালন করেন। ২০০২ সালের মার্চ মাস থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহাহিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আলি আহসান।
 
ইত্তেফাক/সাব্বির