চলতি সপ্তাহেই নতুন স্বাস্থ্য বিলে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প

আপডেট : ১১ অক্টোবর ২০১৭, ০৯:২৯
চলতি সপ্তাহেই নতুন স্বাস্থ্য বিলে সই করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি গতকাল মঙ্গলবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, নতুন একটি স্বাস্থ্য বিল পাবেন, যাতে আমেরিকনরা উপকৃত হবেন, কিন্তু রাষ্ট্রের আর্থিক ব্যয় বাড়বে না। 
 
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প এই কথা জানান। কংগ্রেস ওবামাকেয়ার বাতিল করতে ব্যর্থ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন, তিনি নতুন স্বাস্থ্য বিল নিয়ে নির্বাহী আদেশ দিতে পারেন। রয়টার্স।
 
ইত্তেফাক/সেতু