মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ছনকা এলাকা থেকে সাজেদা বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
প্রতিবেশীরা জানান, বুধবার ভোরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সাজেদা বেগম। সে ওই এলাকার নায়েব খাঁনের স্ত্রী।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন শেষে আত্মহত্যার রহস্য সম্পর্কে নিশ্চিত করে কিছু জানানো যাবে বলেও জানান তিনি।
ইত্তেফাক/জামান
