ময়মনসিংহ প্রতিনিধি
আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর
আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক ইকরামুল হক টিটু, জাতীয় পার্টির মহানগন সভাপতি জাহাঙ্গীর আহম্মেদ জাপা প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী আবু মো. মুসা সরকার, শহীদুল ইসলাম স্বপন মন্ডল, বিশ্বজিত ভাদুরীসহ পাঁচজন, ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২শ ৫৯ জন এবং নারী কাউন্সিলর পদে ৭১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল ১০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৭ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন এবং ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ।
