ঝিনাইদহের মহেশপুর বাঁশবাড়িয়া গ্রাম থেকে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে নজরুল ইসলামকে (৪২) আটক করা হয়।
পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে ঝিনাইদহ জেল-হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
