বরিশাল অফিস
পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে সোমবার বরিশালে বিক্ষোভ করেছেন বিএম কলেজের শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের সামনে থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে বিএম কলেজ অধ্যক্ষর কাছে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।
বিএম কলেজ ছাত্র মৈত্রীর সভাপতি জয় চক্রবর্তী জানান, লাহারহাট, বাকেরগঞ্জ, ঝালকাঠি, বানারীপাড়া, বাবুগঞ্জ, মুলাদী, হিজলা, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া রুটে অনতিবিলম্বে ১০টি বাস দিতে হবে। যতদিন নিজস্ব বাস না আসবে ততদিন ভিন্ন বা বিআরটিসি বাসের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ফিটনেসবিহীন বাস বাতিল করে সকল রুটে নতুন বাস দেওয়াসহ আরো দাবি জানানো হয়েছে। এ ছাড়া বাস ছাড়ার সময়ও পরিবর্তনের দাবি করা হয়।
বিদ্যুত্স্পৃষ্টে পরীক্ষার্থীর মৃত্যু
বরিশালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামে এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে বরিশাল বাঘিয়া আল-আমিন বহুমুখী মাদরাসা সংলগ্ন একটি মেসের ছাদে এ ঘটনা ঘটে। মৃত রেজাউল ইসলাম বরগুনার তালতলী উপজেলার বড় ভাইজোড়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
