সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালকে জরিমানা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৩১

সাতক্ষীরা প্রতিনিধি

সোমবার দুপুরে সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদক অভিযান চালিয়ে দালাল শহিদুল আলমকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায়সহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

খুলনার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালের মাধ্যমে বাড়তি ২ হাজার টাকা ছাড়া পাসপোর্ট করা যায় না এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় তার নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলে পৌঁছে দালালদের দৌরাত্ম্যের সত্যতা পায়। এ সময় শহিদুল আলমকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।