চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর প্রকাশিত সচিত্র কিশোর মাসিক পত্রিকা 'নবারুণ' অক্টোবরের সংখ্যা বের হয়েছে। পাওয়া যাচ্ছে দেশের সকল জেলা তথ্য অফিসে।
গল্প, কবিতা, ছড়া, প্রবন্ধ ইত্যাদি মজার মজার লেখায় সমৃদ্ধ সংখ্যাটিতে লিখেছেন দেশের খ্যাতনামা লেখকরা। এতে নিবন্ধ লিখেছেন সেলিনা হোসেন, মীম নোশিন নোয়াল খান, শাহানা আফরোজ, আশিক মুস্তাফা, নাবিল অনুসূর্য, বি এম গোলাম কিবরিয়া, ফরিদ আহমেদ হৃদয়, সানাউল্লাহ আল মুবিন। এবারের সংখ্যায় নাটক লিখেছে কুমার প্রীতীশ বল।
এতে গল্প লিখেছেন নিশাত সুলতানা, চন্দনকৃষ্ণ পাল, রণজিৎ সরকার ও জ্যোৎসালিপি। এছাড়া সংখ্যাটি রয়েছে মজার মজার ছড়া-কবিতা, ছোটদের লেখা, প্রতিবেদন ও আঁকা ছবি।
পত্রিকাটির প্রধান সম্পাদক হলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন। সম্পাদক হিসেবে আছেন নাসরীন জাহান লিপি।
এটি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের ওয়েবসাইট www.dfp.portal.gov.bd এর প্রকাশনা অংশ থেকে ডাউন লোড করা যাবে। এছাড়া facebook/nobarunpotrikabd সাইটে পত্রিকাটি পড়া যাবে ও মতামত দেয়া যাবে।
ইত্তেফাক/কেকে
