লামায় স্ত্রীকে বেঁধে স্বামীকে গলাকেটে হত্যা

আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২১:০৩
 
বান্দরবানের লামায় স্ত্রীকে বেঁধে  স্বামী নুর হোসেনকে (২৬) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে উপজেলার সরই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
 
নুর হোসেন কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী গ্রামের বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে। তিনি স্থানীয়  বোধিছড়া এলাকার কোয়ান্টাম ফাউন্ডেশনে শ্রমিক হিসেবে কাজ করতেন।
 
পুলিশ জানায়, স্ত্রীকে বেঁধে নুর হোসেনকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নুর হোসেনের মাকে তুলে নিয়ে যায় তারা। দীর্ঘদিন ধরে মা, স্ত্রী-সন্তানকে নিয়ে নুর হোসেন সরই ইউনিয়নের ফরিদ চেয়ারম্যান পাড়ায় বসবাস করে আসছিলেন। স্থানীয়রা বলেছেন, মাকে নিয়ে নুর হোসেন ও তার ভাইদের মধ্যে দ্বন্দ্ব চলছিল অনেক দিন ধরে। এটিকে কেন্দ্র করে হয়তো অপর ভাই লোকজন নিয়ে এ ঘটনা ঘটাতে পারে।
 
লামা থানার ওসি আনোয়ার হোসেন জানান, স্বজনদের অনেকে পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি