হামলায় জড়িতদের শাস্তি ও মামলা প্রত্যাহার দাবি
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালের ৮এপ্রিল গণপদযাত্রা কর্মসূচি পালন করে গড়ে ওঠে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেদিন তাদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। গতকাল সোমবার এই দিবস স্মরণে মোমবাতি প্রজ্বালন ও মৌনমিছিল করে পরিষদের নেতা-কর্মীরা। কর্মসূচি থেকে তারা দিনটি ‘ছাত্র অধিকার দিবস’ হিসেবে ঘোষণা দিয়ে এ ঘটনার প্রামাণ্য দলিল রচনা করবে বলে জানিয়েছেন পরিষদের নেতারা।
গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হন আন্দোলনকারীরা। পরে আবার রাজু ভাস্কর্যে এসে মোমবাতি প্রজ্বালন করেন। এসময় ছাত্র পরিষদের আহবায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক ও ডাকসুর ভিপি নূরুল হক নূর, ফারুক হোসেন, বিন ইয়ামিন মোল্লাসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে তারা একটি মৌন মিছিল নিয়ে শাহবাগের গণগ্রন্থাগারের সামনে ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সমাবেশ করেন। নেতৃবৃন্দ হামলায় জড়িতদের শাস্তি ও নির্যাতিতদের মামলা প্রত্যাহার দাবি জানান।
০
