বিরলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩

আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১০:০৭
 
দিনাজপুরের বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুলশী রায় (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশু সহ তিনজন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজারামপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, নিহত তুলশী রায়ের স্ত্রী জাসনা রানী, ছেলে মধুসুধন, ভাতিজা দিপ্ত চন্দ্র রায়। এলাকাবাসী জানান, বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রী সহ ছেলে ও ভাতিজা আহত হন।
 
আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিনাজপুর আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকার আতঙ্ক বিরাজ করছে।
 
ইত্তেফাক/জামান