কেনিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ৫ শিক্ষার্থী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, বরখাস্ত হওয়া এক সাবেক শিক্ষার্থী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বরখাস্ত সেই সাবেক শিক্ষার্থী দুই সহকারী নিয়ে শনিবার ফিরে আসে। দুটি মেয়েকে ধর্ষণ করে এবং ১৮ শিক্ষার্থীকে আহত করে। প্রধান শিক্ষক বলেন, সাউথ সুদানের বাসিন্দা সেই শিক্ষার্থী অন্য আরেক শিক্ষার্থীর সঙ্গে মারামারি করে। এই কারণে তাকে বরখাস্ত করা হয়। যার সঙ্গে মারামারি হয়েছিল তাকে খুঁজতে ফিরে আসে কিন্তু সে তখন স্কুলে ছিল না।
স্থানীয় কাউন্টি কমিশনার সেইফ মাটাটা কেনিয়া ডেইলি নেশনকে বলেন, অভিযুক্ত বরখাস্ত হওয়ার পরে তার সহপাঠীদের বলেছিল সে স্কুলটি আগুনে পুড়িয়ে ফেলবে অথবা বরখাস্ত হওয়ার প্রতিশোধ নেবে। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
