অন্ধকারে বিস্তীর্ণ অঞ্চল
চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের রাউজান উপজেলার রাউজান তাপবিদ্যুত্ কেন্দ্রে গতকাল সোমবার সন্ধ্যায় অগ্নিকা্লের ঘটনা ঘটেছে। অগ্নিকা্লের সঙ্গে সঙ্গে রাউজান, রাঙ্গুনিয়া উপজেলাসহ আশপাশের এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পিডিবি’র একটি সূত্র জানায়, রাউজান তাপ বিদ্যুত্ কেন্দ্রের ওপরে গ্যাস নিঃসরণের চিমনিতে আগুনের সূত্রপাত হয়।
তবে রাউজান বিদ্যুত্ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবদুর রহমান রাত ৯টায় ইত্তেফাককে বলেন, বিদ্যুত্ কেন্দ্রের ২ নম্বর ইউনিটের বাইরে পাইপলাইন থেকে তেল পড়ে আগুনের উত্পত্তি হয়। আগুনে বিদ্যুত্ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আজ মঙ্গলবার থেকে বিদ্যুত্ উত্পাদন পুনরায় শুরু হবে।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ অফিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে আগুন লাগে। রাত আটটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ইত্তেফাককে বলেন, রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন থেকে দুটি এবং কাপ্তাই ও নগরীর কালুরঘাট ফায়ার স্টেশন থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাপ বিদ্যুেকন্দ্রে আগুন লাগার পর রাঙ্গুনিয়া উপজেলাসহ আশপাশের উপজেলায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
