ঠাকুরগাঁওয়ে নাজমিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড। সে সদর উপজেলার বাসিয়াদেবী ফকিরপাড়া গ্রামের নুর নবীর মেয়ে ও সালন্দর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
রবিবার সকালে সালন্দর ইউনিয়ন বরূনাগাও বাশিঁয়া দেবী ফকির পারা সেনুয়া নদীর পাড়ের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাজমিনের বাবা নুর নবী জানান, শনিবার বিকেলে নাজমিন সেনুয়া নদীর পাড়ে ধান ক্ষেত দেখতে যায়। এর পর আর বাড়ি ফেরেনি। সকালে ওই নদীর পাড়ে একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। এটি হত্যাকাণ্ড হতে পারে বলে অভিযোগ করেন নাজমিনের বাবা নুর নবীর। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
সদর থানার ওসি (অপারেশন) কফিল উদ্দিন বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।
ইত্তেফাক/এমআর
