যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অন্যরকম এক মেলা। এটি হচ্ছে দাড়ি ও গোঁফের মেলা। অক্সফোর্ডের সঙ্গে সম্পর্কযুক্ত যেকেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। কেবল থাকতে হবে বাহারি দাড়ি কিংবা গোঁফ।
সারা বছরের কাজের ক্লান্তি ও একঘেয়েমি শেষে এটা তাদের কাছে বড় একটা বিনোদন। অনেকের দাড়িগোঁফে উল্লেখযোগ্য ‘বাহার’ না থাকা সত্ত্বেও স্রেফ মজা করার জন্য প্রতিযোগিতায় নাম দেন। অক্সফোর্ডের সাবেকরাও এই প্রতিযোগিতায় অংশ নিতে কিংবা দর্শক হতে চলে আসেন সারা দেশ থেকে। -অক্সফোর্ডমেইল
ইত্তেফাক/এমআর
