ফিলিপাইনের মারাবি নগরীতে ২ জঙ্গি নেতা নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১২:৪৩
ফিলিপাইনের মারাবি নগরীতে দুই জঙ্গি নেতা নিহত হয়েছে। এদের একজনের নাম ইজনিলন হাপিলন এবং অপরজনের নাম ওমর মাউত। হাপিলন আবু সায়াফ গ্রুপের ও মাউত আইএস অনুপ্রাণিত মাউত গ্রুপের নেতা। 
 
সামরিক সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম একথা জনায়। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র রেসটিটিউতো পাদিলা জানান, সামরিক বাহনী এ ব্যাপারে তদন্ত চালাচ্ছে। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু