সোনিয়া হত্যা মামলায় আসামিদের জামিন নামঞ্জুর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৩:৪৮
 
পঞ্চগড়ের তেতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের মেধাবী শিক্ষার্থী রহিমা আক্তার সোনিয়ার ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনাকারী অভিযুক্ত আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।
 
আসামিরা সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৪ এ হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
 
ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ওয়ার্ডবয় মনসুর আলম রাজন ও বাংলালিংকের কাস্টমার কেয়ারের কর্মকর্তা আতিকুর রহমান আতিক নামের দুই আওয়ামী লীগ সমর্থক অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে ধর্ষণের ভিডিও ফুটেজ প্রচারসহ প্রাণে মেরে ফেলার ভয় দেখানোয় গত মঙ্গলবার (১০ অক্টোবর) কোচিংয়ে না গিয়ে অর্ধেক রাস্তা থেকে বাসায় ফিরে এসে আত্মহত্যা করে সোনিয়া।
 
 
গত ১৫ অক্টোবর সোনিয়ার মা সেলিনা আক্তার বাদী হয়ে তাদের বিরুদ্ধে তেতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ক ধারায় মামলা দায়ের করে।
 
ইত্তেফাক/এমআর