ভেনিজুয়েলার নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিরোধীদলের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৫:০৫
ভেনিজুয়েলার বিরোধীদল ডেমোক্রেটিক ইউনিয়ন জানিয়েছে, রবিবার অনুষ্ঠিত দেশটির আঞ্চলিক নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে তারা। এ নির্বাচনের সরকারি ফলাফলে দেখা যায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সমাজতান্ত্রিক দল বিশাল ব্যবধানে জয়লাভ করেছে। 
IMG0
বিরোধীদলের প্রচারণা বিষয়ক পরিচালক গেরার্দো ব্লাইড বলেন, ‘আমরা এখন কোনো ফলাফল মেনে নিচ্ছি না। আমরা দেশের জন্য অত্যন্ত ক্রান্তিকাল মোকাবেলা করছি।’ এএফপি।
 
ইত্তেফাক/সেতু