উত্তরপ্রদেশের পর্যটন তালিকা থেকে বাদ দেয়ার পর ফের তাজমহল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিজেপির বিধায়ক সঙ্গীত সোমের একটি বক্তব্যকে ঘিরে এই বিতর্ক শুরু হয়েছে।
সঙ্গীত সোম বলেন, ‘তাজমহল এমন এক ব্যক্তি তৈরি করেছিলেন (শাহজাহান) যিনি নিজের বাবাকে জেলে বন্দি করেছিলেন। শাহজাহান একজন দেশদ্রোহী। তিনি হিন্দুদের শেষ করতে চেয়েছিলেন। এটা ভারতীয় সংস্কৃতির কলঙ্ক। এই ধরনের লোকজন যদি আমাদের ইতিহাসের অংশ হন, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এই ইতিহাস বদলে দেব।’
IMG0
উত্তরপ্রদেশের মেরঠ জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠান তাজমহল নিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছেন সারধনা কেন্দ্রের বিজেপি বিধায়ক। বিজেপি অবশ্য বিধায়কের মন্তব্যকে তার একান্ত নিজস্ব বলে দাবি করেছে।
বিজেপি মুখপাত্র অনিলা সিংহ বলেছেন, সঙ্গীত যেটা বলেছেন, সেটা তার মতামত। এর সঙ্গে দলের কোনও যোগ নেই।
ইত্তেফাক/ইউবি
