মৌলভীবাজারে বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৭:১৭
 
মৌলভীবাজারের সরকার বাজার এলাকায় বাসের চাপায় বকূল মিয়া (২৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে সরকার বাজার এলাকায় রাস্তাপারের সময় শেরপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
 
নিহত বকুল মিয়া নবীগঞ্জ উপজেলার ভবানিপুর এলাকার সুন্দর আলীর ছেলে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ বিষয়টি নিশ্চত করেছেন।
 
ইত্তেফাক/কেকে