অস্ট্রিয়ান সেবাস্টিয়ান কার্জ হতে চলেছেন বিশ্বের সর্বকনিষ্ঠ জাতীয় নেতা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৮
অস্ট্রিয়ার কনজারভেটিভ পিপল’স পার্টির কর্ণধার সেবাস্তিয়ান কার্জ। ৩১ বয়সী এই তরুণ দেশটির সাধারন নির্বাচনে জয় লাভ করতে চলেছেন বলে অনুমান করা হচ্ছে।
 
আর এর মধ্যদিয়েই সেবাস্তিয়ান বিশ্বের সবচেয়ে কমবয়সী জাতীয় নেতা হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেছেন।
 
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৩১ শতাংশ ভোটের ব্যবধানে পিপল’স পার্টি জয় লাভ করতে চলেছে। এদিকে সোশাল ডেমোক্রেট পার্টি কিংবা ডানপন্থী ফ্রীডম পার্টি দ্বিতীয় হয়ে শেষ করতে পারবে কি না এটা এখনো নিশ্চিত নয়।
 
যদি সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয় তাহলে সোবাস্তিয়ানের দল অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টির সঙ্গে জোটও গড়ে তুলতে পারে।
 
সমর্থকদের উদ্দেশ্যে সেবাস্তিয়ান কার্টজ বলেছেন, দেশকে পরিবর্তিত করার এখনি সময়। দেশের অবস্থার পরিবর্তন আনা এটাই আমাদের লক্ষ্য। আর যারা এটা সম্ভব করছেন তাদের সবাইকে আমার ধন্যবাদ।
 
আমি আনন্দে উদ্বেলিত, খুশি ও আমি অস্ট্রিয়ার জন্য কাজ করতে দারুণ আগ্রহী, যোগ করেন তিনি ।
 
নির্বাচনের আগে সেবাস্তিয়ান কার্জ ইউরোপের সর্বকনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালের তিনি যখন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তাঁর বয়স ছিল মাত্র ২৭। ২০১৭ সালের মে মাসে তিনি পিপল’স পার্টির নেতা হন। বিবিসি।
 
ইত্তেফাক/রেজা